বিধি-নিষেধ এবং শর্তাবলী
বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম, সম্মানিত ব্যবহারকারী বা শিক্ষার্থী বৃন্দ আমাদের এই আল-হাওয়ারি ফাউন্ডেশন এবং ফেইসবুক পেইজটি শুধু ইসলাম ধর্মের ধর্মীয় এবং সামাজিক কল্যাণ মূলক কাজে ব্যবহার করে থাকি। আপনি কীভাবে এই শর্তগুলি মেনে আমাদের সাথে কাজ করে আপনার কর্মময় জীবনটাকে আল্লাহ্তায়ালার বিধিবিধান মেনে এবং রসূলুল্লাহ (সা:) এর জীবনাদর্শ অনুযায়ী নিজের জীবনকে গড়তে পারেন । যত্ন সহকারে নিন্মের কিছু নিয়ম এবং শর্ত গুলো পড়ুন. কারণ আমরা চাই না আপনি আমাদের সাথে কাজ করে সমস্যায় পড়ুন।
মহান আল্লাহ্তায়ালা বলেনঃ
وَلْتَکُنْ مِّنْکُمْ اُمَّۃٌ یَّدْعُوْنَ اِلَی الْخَیْرِ وَ یَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَ یَنْهَوْنَ عَنِ الْمُنْکَرِؕ وَ اُولٰٓئِکَ هُمُ الْمُفْلِحُوْنَ
‘তোমাদের ভেতর এমন একটি দল থাকা উচিত, যারা ভালো কাজের প্রতি আহ্বান জানাবে, সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে।’
(সুরা আল- ইমরান আয়াত: ১০৪)
সাহায্য এবং সহযোগিতাঃ
১। আমরা দরিদ্র মুসলিম ভাই ও বোনদের মাঝে আমাদের সংকলন এবং সম্পাদিত ১০% বই ফ্রিতে বিতরণ এবং ৯০% বই লাইব্রেরী বা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করে থাকি ।
২। আমরা ধর্মীয়ও এবং সামাজিক কল্যাণ মুলক কাজে সহযোগিতা করে থাকি ।
৩। আমরা ফেইসবুক পেইজ এবং ওয়েবসাইটের কমেন্টস এর মাধ্যমে আমাদের শিক্ষার্থী বা ব্যবহারকারীদের সহযোগিতা করে থাকি।
৪। যদি কোনো ব্যবহারকারী বা শিক্ষার্থী পোস্ট পড়ার সময় ওয়েবসাইট বা ফেইসবুক পেইজের কোন সমস্যার কারণে সমস্যার সম্মুখীন হন, তাহলে আমাদেরকে স্ক্রিনশট সহ ওয়েবসাইটে কমেন্টস করে জানাবেন আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ ।
৫। আমাদের এই সংগঠনে ধর্মীয় কাজের পাশাপাশি কিছু প্রযুক্তি সংক্রান্ত সেবা রয়েছে।
৬। কোন কল্যাণ মূলক কাজে অর্থ ব্যয় করার পূর্বে আমরা সেই কাজ যাচাই-বাছাই করে তারপর ব্যয় করে থাকি ।
সদস্য নির্বাচনঃ
১। আল-হাওয়ারি ফাউন্ডেশনের সদস্য হতে হলে, সদস্যকে অবশ্যই পাচওয়াক্ত নামজি হতে হবে ।
২। সদস্য কে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে ।
৩। সদস্যকে ধার্মিক এবং দানশীল হওয়ার প্রবণতা থাকতে হবে ।
৪। কোন রাজনৈতিক দলের সদস্য হলে হবে না, রাজনৈতিক মুক্ত থাকতে হবে ।
অনুদান সংক্রান্তঃ
১। যে কোন অংকের বা যে কোন পরিমান টাকা আপনি অনুদান করতে পারবেন ।
২ । আমাদের এই ফাউন্ডেশন টি ধর্মীয়, সামাজিক এবং জনকল্যাণ মূলক কাজের জন্য অনুদান সংগ্রহ করে থাকি ।
৩ । বই আমরা ১০% ফ্রিতে মুসলিম ভাই ও বোনদের মাঝে বিতরন করে থাকি এবং ৯০% লাইব্রেরী বা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করে থাকি ।
৪। এই কাজটি চলমান রাখার জন্য আমরা বই বিক্রির সিধান্ত নিয়েছি ।
৫। বই গুলো বিতরনের জন্য একজন কর্মী দরকার তাই আমরা এই অনুদানের টাকা দিয়ে তাকে হাদিয়া সরুফ সামান্য টাকা দিয়ে থাকি ।
৬। এছারাও একটি সংগঠন পরিচালনার জন্য কিছু অর্থের প্রয়োজন হয় তা এখান থেকে ব্যয় করে থাকি।
অনুদান রিফান্ড সংক্রান্তঃ
১। কেউ যদি অনুদান দিয়ে আবার টাকা রিফান্ড বা ফেরত চান সে ক্ষেত্রে আপনাকে ৭ দিনের ভিতর উপযুক্ত প্রমান সহ আমাদেরকে জানাতে হবে ।
২। অনুদানের পর যদি উক্ত টাকা কোন কল্যাণ মূলক কাজে ব্যবহার করা হয়ে থাকে তাহলে টাকা ফেরত পাওয়া যাবে না ।
Check out our - Privacy and Policy
Check out our - Foundation Activities
Check out our - Our Roadmap
হাদিস সংক্রান্ত কিছু তথ্যঃ
১। আমাদের এই ওয়েবসাইটে সিহাহ সিত্তা এই ছয়টি হাদিস গ্রন্থ থেকে ৯৫% হাদিস সহীহ নামাজ শিক্ষার বইটি (রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সলাত) প্রকাশ করার জন্য হাদিস সংগ্রহ করা হয়েছে , অন্যান্য সহীহ হাদিস গ্রন্থ থেকে মাত্র ৫% হাদিস সংগ্রহ করা হয়েছে।
২। এই হাদিস গ্রন্থ্য গুলো (সহীহ বুখারী শরীফ, সহীহ মুসলিম শরীফ ,সহীহ তিরমিজী শরীফ, সহীহ আবু দাঊদ শরীফ, সহীহ ইবনে মাজাহ এবং সহীহ আন-নাসাঈ শরীফ) ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত এবং সম্পাদিত এবং তিরমিজী শরীফ টি হচ্ছে তাহকীক কর্তৃক প্রকাশিত এবং সম্পাদিত। আমরা নিজেরা এই হাদিস বই গুলো অনুবাদ করিনি।
৩। যদি কোন ব্যবহারকারী বা শিক্ষার্থী এই হাদিসের নাম্বার গুলো মিলাইতে চান , আপনাদের ঘরে থাকা হাদিস গ্রন্থ গুলো থেকে, তাহলে অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের হাদিস গ্রন্থ গুলো ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত এবং সম্পাদিত এবং তিরমিজী শরীফ টি হচ্ছে তাহকীক কর্তৃক প্রকাশিত এবং সম্পাদিত কি না ।
যদি একই প্রতিষ্ঠানের হয় তাহলে নাম্বার মিলবে তা না হলে হাদিস নাম্বার মিলবে না, তবে ওই অধ্যায়ে যদি কষ্ট করে খুঁজেন তাহলে পাবেন ইনশাআল্লাহ।
৪। একেকজন আলেমের হাদিস অনুবাদের সিরিয়াল নাম্বার ভিন্ন রকমের হয়ে থাকে, অনলাইনে দয়াকরে দেখে নিয়েন।
কায়দাহ, নামাজ শিক্ষা এবং সিহাহ সিত্তা হাদিস বই ডাউনলোড সংক্রান্তঃ
১। আমাদের এই ওয়েবসাইট থেকে আপনি ইচ্ছে করলে ফ্রিতে এই সিহাহ সিত্তা ছয়টি হাদিস বই ডাউনলোড করতে পারেন ( ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত এবং সম্পাদিত এবং তাহকীক কর্তৃক প্রকাশিত এবং সম্পাদিত।
২। আমাদের নিজেদের সংকলন করা একটি কায়দা এবং নামাজ শিক্ষা বই রয়েছে ইচ্ছে করলে আপনারা আমাদের সাইট থেকে ফ্রিতে পিডিএফ ফাইল টি ডাউনলোড করতে পারেন , অথবা অনলাইনে পড়তেও পারেন।
সহীহ সিত্তা হাদিস গ্রন্থ বাছাই সংক্রান্ত কিছু তথ্যঃ
১। আমরা এই সিহাহ সিত্তা এই ছয়টি হাদিস গ্রন্থ কেন বাছাই করলাম ?
উত্তরঃ সিহাহ সিত্তা বা কুতুবুস সিত্তাহ (আরবি: الكتب السته; Al-Kutub Al-Sittah) হাদিসের প্রধান ছয়টি গ্রন্থকে একত্রিতভাবে বলা হয়ে থাকে। কুতুব আল সিত্তাহ দ্বারা ছয়টি গ্রন্থ এবং সিহাহ সিত্তা দ্বারা "নির্ভুল ছয়" বোঝানো হয়। এই গ্রন্থগুলো ইসলাম ধর্মের প্রচারক হযরত মুহাম্মাদ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইবনে আব্দুল্লাহ - এর মৃত্যুর ২০০ বছর পর সংগৃহিত হয়েছে ছয়জন সংগ্রহকারীর দ্বারা। ১১শ শতাব্দীতে ইবনে আল-কায়সারনী তাদের প্রথম আনুষ্ঠানিকভাবে দলবদ্ধ ও সংজ্ঞায়িত করেন।
সারা বিশ্ব ব্যাপী বিজ্ঞ আলেম উলামাদের মত অনুসারে এই সিহাহ সিত্তাহ হাদিস গ্রন্থের উপর নির্ভরযোগ্য প্রমান রয়েছে বিধায় আমরা এই সিহাহ সিত্তা হাদিস গ্রন্থ গুলো বেছে নিয়েছি ।
বিধি-নিষেধ এবং শর্তাবলীঃ
১। ফাউন্ডেশনটি সাধারণত সামাজিকভাবে বিঘ্নিত হয়, সরকারী আইন লঙ্ঘন করে, কপিরাইট, বেআইনি বা বিতর্কিত কোন বিষয়বস্তু নিয়ে ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজে কোন ধরনের লেখা পোস্ট করি না এবং সমর্থনও করি না।
২। আমাদের এই সংগঠনটি নিরপেক্ষভাবে ধর্মীও এবং সামাজিক কল্যাণ মূলক কাজে ব্যবহার করে থাকি।
৩। যে সমস্ত ব্যবহারকারী বা শিক্ষার্থী বৃন্দ এই সাইটে- কমেন্টস, পোস্ট বা শেয়ার করবেন অবশ্যই খেয়াল রাখবেন, যেন সরকারী আইন লঙ্ঘন করে, বেআইনি বা বিতর্কিত হতে পারে এই ধরনের কমেন্টস, পোস্ট বা শেয়ার করবেন না।
৪। আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট গুলো আপনারা যেকোনো সোসাইল মিডীয়া এবং আপনাদের বানানো ওয়েবসাইটে শেয়ার করতে পারবেন ।
সফটওয়ার ডাউনলোড সংক্রান্তঃ
১। এখান থেকে যে কোন ব্যক্তি কম্পিউটারের জন্য প্রয়োজনীয় ফ্রি সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন কোন ধরণের বিধি-নিষেদ নেই।
২। এখানে যে সফটওয়্যার গুলো পাবেন সেগুলো ফ্রিতে ডাউনলুড করার অনুমতি রয়েছে ।
নিয়ম-নীতির পরিবর্তনঃ
১। আল-হাওয়ারি ফাউন্ডেশন এই সংগঠনটি যখনি পরিবর্তনের উপযুক্ত সময় মনে করে তখনি এই নিয়ম-নীতি গুলো সংশোধন, পরিবর্তন, ডিলিট করা এবং আপডেট করার অধিকার সংরক্ষণ করে থাকে।
২। যে কোন সদস্যকে যে কোন অপরাধ মুলক কাজের কারণে সদস্যপদ বাতিল করার ক্ষমতা রাখে।
Check out our - Privacy and Policy
আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ।
